• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • আইন-বিচার

কেরানীগঞ্জে অটোরিকশাচালক হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড

দেশ টিভি ডেস্ক
  ৩০ এপ্রিল ২০২৬, ১৮:১২

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ঢাকার কেরানীগঞ্জে অটোরিকশাচালক মুকুল হোসেন ওরফে চকলেটকে গলাকেটে হত্যার ঘটনায় পাঁচজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার পাঁচ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ঢাকার প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ বি এম আশফাক-উল হক এ রায় ঘোষণা করেন। রায়ের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মোর্শেদ আলম। রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ডও করা হয়েছে।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, মো. সোহেল ওরফে জুয়েল, মো. শাহিন হাওলাদার, মো. সুমন ওরফে আল-আমিন, মো. কবির এবং মো. ফেরদৌস ওরফে বারেক ওরফে ভাতিজা। রায় ঘোষণার সময় শাহিন ও ফেরদৌস আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের সাজা পরোয়ানা মূলে কারাগারে পাঠানো হয়। অন্যদিকে পলাতক তিন আসামি সোহেল, সুমন ও কবিরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। আইনি প্রক্রিয়া অনুযায়ী, হাইকোর্ট বিভাগের অনুমোদনের পর এই মৃত্যুদণ্ড কার্যকর হবে।

এদিকে, অভিযোগ প্রমাণিত না হওয়ায় একই মামলায় মো. অলি আহমেদ, মো. শাহ জাহান মুন্সি, মো. কবির, মো. হাসান হাওলাদার এবং জাহাঙ্গীর আলমকে খালাস দিয়েছেন আদালত। রাষ্ট্রপক্ষ তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে ব্যর্থ হওয়ায় এ আদেশ দেওয়া হয়।

আরও পড়ুন

জুলাই হত্যাযজ্ঞ / ন্যায়বিচার চাইলেন কামরুল-মেনন, বিচার শুরুর আদেশ

মামলার এজাহার থেকে জানা যায়, নিহত মুকুল হোসেন (৩৫) কেরানীগঞ্জ মডেল থানা এলাকায় অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। ২০২০ সালের ২৭ জুন দুপুরে তিনি অটোরিকশা নিয়ে বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেননি। পরদিন দক্ষিণ কেরানীগঞ্জের কোনাখোলা তুরাগ বাড়ি এলাকায় রাস্তার পাশে গলাকাটা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। পরে নিহতের ভাই মো. আবু হানিফ মরদেহ শনাক্ত করেন এবং এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন।

রায়ে আদালত উল্লেখ করেন, ছিনতাইয়ের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে এবং আসামিরা দণ্ডবিধির ৩৯৬/৩৪ ধারায় দোষী সাব্যস্ত হয়েছেন। মামলার জব্দকৃত আলামতের মধ্যে থাকা প্রাইভেটকার ও ট্যাক্সিক্যাব প্রকৃত মালিকদের কাছে জিম্মায় দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া অন্যান্য আলামত ধ্বংসের নির্দেশ দেন আদালত। ফৌজদারি কার্যবিধির ৩৭৪ ধারা অনুযায়ী, মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য মামলার নথি হাইকোর্ট বিভাগে পাঠানোর আদেশও দেওয়া হয়েছে।

জে আই

  • মৃত্যুদণ্ড
  • মুকুল হোসেন
এ সম্পর্কিত আরও খবর
ইরানে যুদ্ধ শুরুর পর ২১ জনের মৃত্যুদণ্ড ও ৪ হাজারের বেশি গ্রেপ্তার: জাতিসংঘ
ইরানে যুদ্ধ শুরুর পর ২১ জনের মৃত্যুদণ্ড ও ৪ হাজারের বেশি গ্রেপ্তার: জাতিসংঘ
ময়মনসিংহের ফুলপুরে কৃষক আশ্রাব আলী হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড
ময়মনসিংহের ফুলপুরে কৃষক আশ্রাব আলী হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড
‘হাসিনার মৃত্যুদণ্ড বাতিল চেয়ে চিঠি পাঠানো আদালত অবমাননা’
‘হাসিনার মৃত্যুদণ্ড বাতিল চেয়ে চিঠি পাঠানো আদালত অবমাননা’
ইসরায়েল মৃত্যুদণ্ড আইন কার্যকর করলে যুদ্ধাপরাধ হতে পারে: জাতিসংঘ
ইসরায়েল মৃত্যুদণ্ড আইন কার্যকর করলে যুদ্ধাপরাধ হতে পারে: জাতিসংঘ
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।